দেশের বর্তমান পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার প্ল্যাটফর্মটির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসউদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হান্নান মাসউদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সভাটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের এ বিষয়ে জানানো হয়েছে।
তিনি আরও জানান, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে এই আলোচনা করবে। ইনশাআল্লাহ, শিগগিরই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

0 মন্তব্যসমূহ